বাংলাদেশ সরকার পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানও উপস্থিত ছিলেন। মীর শাহে আলম বলেন, বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল, তবে সরকারের নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পলিসি ও অগ্রগতির বিষয়ে অবগত হয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) মডেলে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।
মীর শাহে আলম জানান, আগামীতে দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসবেন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। তিনি উল্লেখ করেন, চীনের একটি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে ঢাকা উত্তর সিটিতে ময়লা-আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়নি, কারণ এসব বিষয় পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন।
অনলাইন ডেক্স 

























