ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর অস্বাভাবিক আচরণ প্যানিক অ্যাটাক, জলাতঙ্ক নয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ২০৯ Time View

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছরের এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই শিশুটির আচরণকে বিড়ালের আঁচড়ের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেছেন। তবে শিশুটির মা জানিয়েছেন, চিকিৎসকরা শিশুটির সমস্যাকে প্যানিক অ্যাটাক হিসেবে চিহ্নিত করেছেন এবং এটি জলাতঙ্ক নয়। তিনি বলেন, ‘আমার মেয়ে এখন পুরোপুরি সুস্থ। আশা করছি, এক-দুই দিনের মধ্যে হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হবে।’

শিশুটির মা আরও জানান, তার মেয়ে গত দুই বছর ধরে ঠান্ডা ও অ্যাজমার সমস্যায় ভুগছে এবং চিকিৎসা চলছিল। সম্প্রতি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে তাকে ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানান, শিশুটির প্যানিক অ্যাটাক হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের বাসায় দুটি পোষা বিড়াল ছিল। সেগুলো চলে যাওয়ার পর মেয়ের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরবর্তীতে তার প্যানিক অ্যাটাক হয় বলে আমরা মনে করছি।’

হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার বিষয়ে তিনি জানান, মেয়ের বুকের এক্স-রে পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকেরা রিপোর্ট দেখে সবকিছু ভালো থাকলে এক-দুই দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছাড় দিতে পারেন।

এদিকে, গত ২২ আগস্ট কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন জানিয়েছিলেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ পাওয়া যায়নি এবং অস্বাভাবিক আচরণ মানসিক চাপের কারণে হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিশুর অস্বাভাবিক আচরণ প্যানিক অ্যাটাক, জলাতঙ্ক নয়

আপলোড সময় : ১২:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬