ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

গাজীপুরের শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেওয়ার পর পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক চক্রটি দীর্ঘদিন ধরে তরুণদের প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ডেকে আনত। পরে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় একটি কলেজের তিন শিক্ষার্থী রয়েছেন, যাদের দুজনের বয়স ১৭ বছর এবং অপরজন মাহবুব (২০)। চতুর্থ ব্যক্তি হলেন ওই বাড়ির মালিকের স্ত্রী সেলিনা আক্তার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খোকন ও তার স্ত্রী সেলিনা দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর নিজেদের বাড়িতে মেয়েদের নিয়ে আসতেন। এরপর বিভিন্ন ছেলেকে সেখানে এনে আপত্তিকর দৃশ্য ভিডিও করে টাকা আদায় করতেন।

এক ভুক্তভোগী মনির হোসেন জানান, গত শনিবার (১৫ আগস্ট) তাকে রাস্তা থেকে তুলে নিয়ে একটি ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। সেখানে তার ওপর নির্মম শারীরিক নির্যাতন চালানো হয় এবং বড় অঙ্কের অর্থ দাবি করা হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি পূর্বে প্রেমের ফাঁদ বা ‘হানিট্র্যাপ’ ব্যবহার করে একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

আপলোড সময় : ১২:৪৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬