ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদার দাবিতে দূতাবাসে ইমেইল পাঠাচ্ছে অপরাধী চক্র: ডিবি প্রধান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাসে চাঁদার দাবিতে ইমেইল পাঠানোর ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশে অবস্থিত চীন, তুরস্ক ও পাকিস্তানসহ চারটি দূতাবাস এবং দেশের কিছু সরকারি দপ্তরে চাঁদার দাবিতে হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। ডিবি সূত্র তিনটি দূতাবাসের নাম নিশ্চিত করেছে।

ডিবি প্রধান বলেন, একটি অপরাধী চক্র ইন্টারনেটের মাধ্যমে কূটনৈতিক জোনের বিভিন্ন দূতাবাসে হুমকি দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছে। এই চক্রটি সাধারণ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করে ইমেইল পাঠায়, যারা নিজেরাও জানে না যে তাদের নম্বর এই কাজে ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কেবল চাঁদাবাজি নয়, বরং কাউকে হয়রানি করা বা ব্যক্তিগত শত্রুতার জের ধরে হতে পারে। বিদেশি রাষ্ট্রদূত ও দূতাবাসগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এই চক্রের অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

চাঁদার দাবিতে দূতাবাসে ইমেইল পাঠাচ্ছে অপরাধী চক্র: ডিবি প্রধান

আপলোড সময় : ০৩:৩৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬