ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা নদীর ওপর সেতুর দাবিতে বাবা-ছেলের পদযাত্রা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে যমুনা নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে পদযাত্রায় নেমেছেন বাবা-ছেলে। ১৬ আগস্ট শুরু করা এ পদযাত্রার অংশ হিসেবে গত শুক্রবার রাতে তাঁরা চাঁপাইনবাবগঞ্জে পৌঁছান।

‘আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করব জয়’ স্লোগানে গাইবান্ধা সদরের অনারারি ক্যাপ্টেন (অব.) সাদেক আলী সরদার ও তাঁর ছেলে ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বিভিন্ন জেলা ঘুরে সেতুটির গুরুত্ব তুলে ধরছেন। চাঁপাইনবাবগঞ্জে অবস্থানকালেও তাঁরা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সেতু নির্মাণের সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা করেন।

স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, ‘তাঁদের দাবি যৌক্তিক। বাবা-ছেলে যে দীর্ঘ পথ হেঁটে দাবিটি পৌঁছে দিচ্ছেন, এটি প্রশংসনীয়। চাঁপাইনবাবগঞ্জবাসীর পক্ষ থেকে আমরা তাঁদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।’

সাদেক আলী সরদার জানান, গাইবান্ধা থেকে ঢাকায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। এ যাত্রায় জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, বেনাপোল, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ বিভিন্ন স্থান অতিক্রম করবেন তাঁরা।

তিনি আরও বলেন, ‘এর আগে আমরা ৭৪টি পদযাত্রা করেছি এবং মোট ৩ হাজার ২৭৩ কিলোমিটার পথ হেঁটেছি। এবার শুরু করেছি আমাদের ৭৫তম মিশন।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ২১ সাবেক ক্রিকেট অধিনায়কের চিঠি ইমরান খানের চিকিৎসা নিয়ে

যমুনা নদীর ওপর সেতুর দাবিতে বাবা-ছেলের পদযাত্রা

আপলোড সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬