ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টে শুনানি শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২১৮ Time View

মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) আবেদন ও আসামির আপিলের শুনানি শুরু হয়েছে। আসামিপক্ষে শুনানি করছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে, ১১ আগস্ট মামলার শুনানি শুরু হয়।

মামলার প্রধান আসামি হিটু শেখকে ২০২৫ সালের ১৭ মে মৃত্যুদণ্ড দেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। একই রায়ে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে শিশু আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ২০২৫ সালের ১৩ মার্চ তার মৃত্যু হয়।

নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রেক্ষিতে, ২০২৬ সালের ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিশেষ হাইকোর্ট বেঞ্চ গঠনের নির্দেশ দেন, যাতে মৃত্যুদণ্ডের রায়ের ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টে শুনানি শুরু

আপলোড সময় : ১২:৩৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬