ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা দলে দুই পরিবর্তন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে পরাজয়ের পর সিরিজ বাঁচানোর লক্ষ্যে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দলে দুই পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। শুক্রবার (২১ আগস্ট) স্কোয়াডে যুক্ত করা হয়েছে কামিল মিশারা ও সাহান আরাচ্চিগেকে।

গল টেস্টে ফিল্ডিংয়ের সময় পাওয়া চোটের কারণে দিনেশ চান্ডিমাল আগেই দলে থেকে বাদ পড়েছেন। এছাড়া ১৪ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওপেনার নিশান মাদুশকা, স্পিন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও বাঁহাতি সিমার দিলশান মাদুশাঙ্কা।

সাহান আরাচ্চিগে রমেশ মেন্ডিসের জায়গায় দলে এসেছেন। তিনি শ্রীলঙ্কার হয়ে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন এবং গত মাসে ভারত ‘এ’ দলের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’-এর অধিনায়কত্ব করে ২০৯ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন।

অন্যদিকে, গলে প্রথম টেস্টে প্রত্যাশা পূরণ করতে না পারা নিশান ফার্নান্দোর জায়গায় দলে যুক্ত হয়েছেন টপ অর্ডার ব্যাটার কামিল মিশারা।

দ্বিতীয় টেস্টের জন্য শ্রীলঙ্কা দলের স্কোয়াডে রয়েছেন: লাহিরু উদারা, কামিল মিশারা, পাসিন্দু সুরিয়াবন্দরা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), সাহান আরাচ্চিগে, সোনাল দিনুশা, নিরোশান ডিকভেলা, কেশারা নুয়ান্থা, প্রভাত জয়াসুরিয়া, মিলান রত্নায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর তাসনিম জারার পোস্ট

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা দলে দুই পরিবর্তন

আপলোড সময় : ০৭:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬