ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

রংপুরের সরকারি বিনোদন উদ্যান চিড়িয়াখানায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এ অভিযান চালায়।

আটককৃতদের মধ্যে ১৩ জন ছেলে এবং ১৪ জন মেয়ে রয়েছে। পুলিশ জানায়, তাদের চিড়িয়াখানার বিভিন্ন বেঞ্চে, বিশ্রামের শেড ও কম যাতায়াত করা স্থানে অসামাজিক কার্যকলাপের সময় আটক করা হয়।

মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি নাজমুল কাদের আটকের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটককৃতদের কোতোয়ালী থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদের মধ্যে অনেকেই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন ও দায়িত্ব পালনের আহ্বান

রংপুর চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক

আপলোড সময় : ০৬:২৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬