ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন ও দায়িত্ব পালনের আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। তিনি দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হয় এবং তিনি দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য হন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতীক।

তিনি বলেন, রাজনীতিতে সততা এখন বিরল বিষয়, কিন্তু নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। রাষ্ট্রপতির আসনে তার উপস্থিতি রাজনীতির জন্য ইতিবাচক বলে মন্তব্য করেন পীর সাহেব চরমোনাই।

পীর সাহেব আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি যে আশাবাদ নিয়ে বঙ্গভবন যাচ্ছেন, তা কাজে রূপান্তরিত করতে পারবেন। তিনি রাষ্ট্রপতির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, দুইজন গ্রেপ্তার

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন ও দায়িত্ব পালনের আহ্বান

আপলোড সময় : ১০:৩৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬