ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের অভিযোগে কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি এলাকায় নকল বালাইনাশক উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে একটি কারখানায় যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিভাগ।

বুধবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় রহমান পেস্টিসাইড অ্যান্ড কেমিক্যাল কোম্পানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে কারখানাটি সিলগালা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি কৃষি বিভাগের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বালাইনাশক উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এছাড়া পণ্যের মোড়কের লেবেলে অসংগতি, মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের প্রতারণা এবং নকল বালাইনাশক উৎপাদনের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকের স্বার্থ রক্ষা এবং বাজারে মানসম্মত কৃষিপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, দুইজন গ্রেপ্তার

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের অভিযোগে কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা

আপলোড সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬