বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের এক বার্তায় আজ বৃহস্পতিবার এ অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় চীন উল্লেখ করে, বাংলাদেশ-চীন সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে বেইজিং।
চীন আশা প্রকাশ করেছে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশ ও দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনা সম্ভব হবে।
এর আগে, বৃহস্পতিবার সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত এ প্রার্থী পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
অনলাইন ডেক্স 





















