ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী পালিয়ে যাওয়ার কারণে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

নরসিংদীর শিবপুরে স্ত্রী ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় আল-সাদী (২৭) নামের এক যুবক নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বুধবার (১৯ আগস্ট) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল-সাদী শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব বেতাগিয়া মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এটি তার তৃতীয় বিয়ে। আগের দুই স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিল। স্ত্রী পালিয়ে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির কাছের রাস্তায় দাঁড়িয়ে তিনি শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তার শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আল-সাদী নিজেই আগুন দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় ২৪ আগস্ট

স্ত্রী পালিয়ে যাওয়ার কারণে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

আপলোড সময় : ০৩:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬