ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মামুনুল হকের শুভেচ্ছা ও প্রত্যাশা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।

মামুনুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর রাষ্ট্রব্যবস্থায় মৌলিক পরিবর্তনের আশা ছিল। তবে তিনি দুঃখ প্রকাশ করেন যে, এখনও সংবিধান সংস্কার হয়নি এবং বিতর্কিত ৭০ ধারার মতো পুরোনো কাঠামো বজায় রেখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটে নির্বাচন, প্রধানমন্ত্রীর একক পরামর্শের পরিবর্তে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমার আবেদনের ক্ষেত্রে ভুক্তভোগী বা তার পরিবারের মতামতের সুযোগ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স প্রতিষ্ঠার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

মামুনুল হক বলেন, এসব কাঠামোগত সংস্কার বাস্তবায়নের আগেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রত্যাশা প্রশ্নবিদ্ধ হয়েছে।

তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে আশা প্রকাশ করেন যে, তিনি দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার ও ন্যায়বিচার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। মামুনুল হক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন এবং আল্লাহ তাআলার কাছে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে নকল বালাইনাশক উৎপাদনের অভিযোগে কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মামুনুল হকের শুভেচ্ছা ও প্রত্যাশা

আপলোড সময় : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬