ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কেন্টাইল ব্যাংকের ১৫তম ব্যাচের এমটিওদের প্রশিক্ষণ শুরু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে (এমবিটিআই) সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ১৫তম ব্যাচের চার সপ্তাহব্যাপী ‘ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রাম’ শুরু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসান। ৫০ জন কর্মকর্তা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। কোর্সে ব্যাংকিং কার্যক্রম, পেশাগত দায়িত্ব, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, গ্রাহক সেবা, কমপ্লায়েন্স ও নেতৃত্ব বিকাশসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

এমবিটিআই’র ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান এস. এম. সেলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জাকির হোসেন, ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ, ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং ডিএমডি ও সিসিও শাহ্ মো. সোহেল খুরশিদ।

প্রধান অতিথি তার বক্তব্যে দ্রুত পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে পেশাদারিত্ব, সততা, শেখার আগ্রহ, সেবা প্রদানের মানসিকতা এবং দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজেদেরকে দায়িত্বশীল ব্যাংকিং পেশাজীবী হিসেবে গড়ে তুলতে এবং ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে অর্থপূর্ণ অবদান রাখতে উৎসাহিত করেন।

অন্যান্য অতিথিরা তাদের বক্তব্যে পেশাগত দায়িত্ব পালনে নিজেদের প্রস্তুত করতে ফাউন্ডেশন ট্রেনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। ট্রেনিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান বাস্তব ব্যাংকিং পরিস্থিতে প্রয়োগ করতে পরামর্শ দেন তারা।

এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমবিটিআই ফ্যাকাল্টি শাহিন আক্তার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্যাকাল্টি মুহাম্মদ মিরাজ হোসেন গাজী।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মার্কেন্টাইল ব্যাংকের ১৫তম ব্যাচের এমটিওদের প্রশিক্ষণ শুরু

আপলোড সময় : ০৫:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬