ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে ইমাম-খাদেমের তালিকায় অনিয়মের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী দেওয়ার তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের প্রকৃত ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে স্থানীয় জামায়াত নেতাদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ধর্ম মন্ত্রণালয় থেকে প্রতি মাসে ইমামদের পাঁচ হাজার, মুয়াজ্জিনদের তিন হাজার ও খাদেমদের দুই হাজার টাকা করে সম্মানী দেওয়ার জন্য তালিকা চাওয়া হয়েছে। কেশবপুরে প্রথম পর্যায়ে প্রতি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদের তালিকা নেওয়া হচ্ছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিয়ন প্রতি ৮টি মসজিদের তালিকা ক্ষমতাসীন বিএনপি নেতারা এবং ৭টি মসজিদের তালিকা সংসদ সদস্যের পক্ষ থেকে যাবে। সংসদ সদস্যের অংশের ৭৭টি মসজিদের তালিকা তৈরির দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন নেতৃত্বকে দেওয়া হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, তালিকা তৈরি করার সময় গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদে দীর্ঘদিন ধরে কর্মরত ইমাম মাওলানা আব্দুল রহমান ও খাদেম আব্দুল রাজ্জাকের নাম বাদ দেওয়া হয়। অভিযোগ উঠেছে, কৌশলে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও জামায়াত নেতা তবিবুর রহমানকে ‘ইমাম’ এবং গড়ভাঙ্গা ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লাকে ‘খাদেম’ দেখিয়ে ভুয়া তালিকা তৈরি করে দায়িত্বপ্রাপ্ত দপ্তরে জমা দেওয়া হয়।

এলাকার বিক্ষুব্ধ বাসিন্দারা সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর সংসদ সদস্য মাসুদ কামালকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তবে অভিযোগ রয়েছে যে, মাসুদ কামাল তার নিজস্ব পছন্দ ও দলীয় স্বার্থ রক্ষার্থে তৈরি করা ভুয়া তালিকাটিই চূড়ান্ত হিসেবে জমা দেন। মসজিদ কমিটির সভাপতি ইসলাম সরদার বলেন, ‘তালিকা তৈরির বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।’

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে পাঁজিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাসুদ কামাল বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। মসজিদ কমিটি থেকে যে তালিকা আমাকে সরবরাহ করা হয়েছে, আমি সেটিই দপ্তরে পাঠিয়েছি।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া শ্রমবাজারে বোয়েসেলের মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি

কেশবপুরে ইমাম-খাদেমের তালিকায় অনিয়মের অভিযোগ

আপলোড সময় : ০৫:০০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬