ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া শ্রমবাজারে বোয়েসেলের মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

মালয়েশিয়া শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি জানিয়েছে জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বায়রার সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর বিজয় নগরে অবস্থিত হোটেল ফার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন যে, মালয়েশিয়া শ্রমবাজারে আবারও সিন্ডিকেট তৈরি হচ্ছে। বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ রাখার পক্ষে নই। আমরা চাই শ্রমবাজার দ্রুত খুলুক। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একচেটিয়া নিয়ন্ত্রণে নয়, সকল বৈধ রিক্রুটিং এজেন্সির সমান অংশগ্রহণের মাধ্যমে খুলতে হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে প্রকাশ্যে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন। কিন্তু উদ্বেগের সঙ্গে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, আবারো মাত্র ২৫টি এজেন্সিকে কেন্দ্র করে একচেটিয়া নিয়োগ-ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে। তালিকায় অন্তর্ভুক্তির জন্য ৫ মিলিয়ন রিঙ্গিত বা প্রায় ১৭ কোটি টাকা দাবি করা হচ্ছে।’

ফখরুল ইসলাম বলেন, ‘মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী নেপালসহ অন্যান্য সোর্স কান্ট্রির মতো বাংলাদেশের সকল বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে। মালয়েশিয়া কর্তৃপক্ষ যদি একান্তই সীমিত সংখ্যক লাইসেন্সের মাধ্যমে কর্মী নিতে চায়, তাহলে বোয়েসেলের সক্ষমতা বৃদ্ধি করে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করতে হবে।’

সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সিনিয়র সহ সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘সিন্ডিকেট কোনো অবস্থায় হতে দিলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হবে। আমরা রেডি আছি। আমরা আমরণ অনশন করব যদি সিন্ডিকেট হয়।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা চুরির চেষ্টা, গ্রেপ্তার ১

মালয়েশিয়া শ্রমবাজারে বোয়েসেলের মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি

আপলোড সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬