সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বুধবার (১৯ আগস্ট) কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারা অধিদপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি ১০ আগস্ট হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর বুধবার মুক্তি পান। বনানী থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিনের জন্য তিনি আদালতে আবেদন করেছিলেন।
গত ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা আদালতে খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। ৮ জুলাই আদালত তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর ২৭ জুলাই নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে তিনি ৯ আগস্ট হাইকোর্টে যান।
হাইকোর্টের শুনানির পর ১০ আগস্ট তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়, যার ফলে বুধবার তার মুক্তি সম্ভব হলো। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে এই মামলা দায়ের করা হয়।
অনলাইন ডেক্স 





















