ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা নিজেকে সরকার দাবি করলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা রবিবার (১৬ আগস্ট) কুষ্টিয়া শহরে এক প্রতিবাদ সমাবেশে নিজেকে সরকার দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার আসন বাংলাদেশের এটা একটা আলাদা আসন। আমি তো বলেছি, এখানকার সরকারই আমি। সুতরাং এই জায়গায় কোনও চাঁদাবাজি চলবে না।’

এদিনের সমাবেশটি শনিবার গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামী আয়োজন করে। বিকাল সাড়ে ৪টার দিকে ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছয় রাস্তার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এর আগে, আমির হামজা নিজেকে কুষ্টিয়া-৩ আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে আলোচনায় আসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। যে বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে।’

ভিডিওতে তিনি আরও বলেন, ‘এটা কি কোনও ফেরেশতার হাতে দেবে? আর ফেরেশতারা গিয়ে বলে, আর দলের মানুষ নাচে, আর বলে না করে দিয়েছে। সে কি তার বাপের টাকা নিয়ে এসে কাজ করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান জানিয়েছেন

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা নিজেকে সরকার দাবি করলেন

আপলোড সময় : ১২:৩০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬