ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

মার্কিন ট্রেজারি বন্ডের সুদের হার হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। বুধবার (১৯ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্পট গোল্ডের দাম শতকরা দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৫৯ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। আগের সেশনে সুদের হার বৃদ্ধির কারণে মূল্যবান ধাতুটির দাম প্রায় ২ শতাংশ কমেছিল। অন্যদিকে মার্কিন স্বর্ণের ফিউচার দর শতকরা দশমিক ২ ভাগ কমে ৪ হাজার ৪১৩ দশমিক ৪০ ডলারে অবস্থান করছে।

ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং জানিয়েছেন, ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে আসা এবং রাজস্ব বাজেটসংক্রান্ত উদ্বেগ স্বর্ণের দাম বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, আগামী মাসে ফেডের নীতি অপরিবর্তিত থাকার সম্ভাবনা শতকরা ৬৭ ভাগ এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৩৩ ভাগ।

এফএক্সটিএম-এর বাজার গবেষণা প্রধান লুকমান ওটুনুগা জানিয়েছেন, প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩৯০ ডলার ছাড়িয়ে গেলে তা ৪ হাজার ৫০৫ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। অন্যদিকে দাম ৪ হাজার ৩০০ ডলারের নিচে নামলে তা ৪ হাজার ২০০ ও ৪ হাজার ১৫০ ডলারে গিয়ে ঠেকতে পারে।

এছাড়া, অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট সিলভার শতকরা ০ দশমিক ১ ভাগ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ২২ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনাম শতকরা দশমিক ৫ ভাগ বেড়ে ১ হাজার ৭২০ দশমিক ৪৩ ডলার এবং প্যালাডিয়াম ১ হাজার ২৯০ দশমিক ৫৫ ডলারে স্থিতিশীল রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুর চিড়িয়াখানায় ২৭ তরুণ-তরুণী আটক

বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত

আপলোড সময় : ০৩:০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬