ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাসিকে রুয়েট শিক্ষার্থীদের জন্য প্রথমবার ইন্টার্নশিপের সুযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০৭ Time View

রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রথমবারের মতো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা হয়েছে। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে ১৮ জন শিক্ষার্থী এই সুযোগ পেয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সকালে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে ইন্টার্নশিপ উপলক্ষে একটি ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও আহমদ আল মঈন পরাগ বক্তব্য দেন। প্রধান অতিথি মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ এবং তাদের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রাসিক তরুণ প্রজন্মের জ্ঞান ও দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ সৃষ্টি করা হবে। রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারও এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী আরাফ মাসুদ জানান, এই অভিজ্ঞতা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হবে। শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন, তারা প্রথমবারের মতো এই সুযোগ পেয়ে আনন্দিত এবং রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।

জানা গেছে, ইন্টার্নশিপের আওতায় ১৮ জন রুয়েট শিক্ষার্থী রাসিকের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

রাসিকে রুয়েট শিক্ষার্থীদের জন্য প্রথমবার ইন্টার্নশিপের সুযোগ

আপলোড সময় : ১১:৩৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬