ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের বিএনপি নেতা এসএম জাকির হোসেন মারা গেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০৬ Time View

বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাকির হোসেন (৫১) মারা গেছেন। তিনি গত ৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘জীবনের গল্প বাকি আছে অল্প’ বলে পোস্ট দিয়েছিলেন। দুই সপ্তাহের মধ্যে তিনি না ফেরার দেশে চলে গেলেন।

সোমবার (১৭ আগস্ট) নিজ বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাকির হোসেন দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু জানান, জাকির হোসেনের চিকিৎসার জন্য পরিবার, দল এবং তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয়।

সোমবার বাদ আছর গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে ওপেন ব্যালটে ভোটগ্রহণ হবে: সিইসি

বরিশালের বিএনপি নেতা এসএম জাকির হোসেন মারা গেছেন

আপলোড সময় : ০১:৪৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬