ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনসভায় ছাত্রলীগের নাম উল্লেখ করে বিতর্কে ইউএনও শিল্পী রানী মোদক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এলজিইডি আয়োজিত একটি জনসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নাম উল্লেখ করে বিতর্কের সৃষ্টি করেছেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এমপি কামরুলের বক্তব্যের পর ইউএনও শিল্পী রানী মোদক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নাম উল্লেখ করার সময় ছাত্রলীগের নাম উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘এখানে উপস্থিত আছেন বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ আর সঙ্গে আছেন আপনারা কৃষক ভাইরা সবাই এবং এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।’

ইউএনও শিল্পী রানী মোদক আরও জানান, প্রতিটি ইউনিয়নে তিন একর খাসজমিতে খেলার মাঠ তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং উড়াল সড়ক নির্মাণে জামালগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন।

প্রশাসনিক কর্মকর্তার মুখে নিষিদ্ধ সংগঠনের নাম আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হকসহ জামালগঞ্জ, ধর্মপাশা ও তাহিরপুর উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

জনসভায় ছাত্রলীগের নাম উল্লেখ করে বিতর্কে ইউএনও শিল্পী রানী মোদক

আপলোড সময় : ১১:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬