ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের গৃহবধূর মৃত্যু, পুলিশ তদন্তে নেমেছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১০:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিজ বসতঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া রিতা আচার্য (৪৫) নামের এক গৃহবধূ পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ঢাকার ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিতা আচার্য উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মাদবরপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী হরি আচার্য দীর্ঘ ২০-২৫ বছর ধরে কুয়েতে কর্মরত। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে রিতার নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে পৃথা আচার্য (১৪) স্কুল থেকে ফিরে মায়ের রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকার দৃশ্য দেখে।

পৃথার চিৎকারে প্রতিবেশীরা এসে রিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে থানায় একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং, ৪ জন আটক

মুন্সীগঞ্জের গৃহবধূর মৃত্যু, পুলিশ তদন্তে নেমেছে

আপলোড সময় : ১০:৪৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬