ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী মাইকিংয়ের জেরে প্রবাসীকে কুপিয়ে জখম

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২২২ Time View

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে মাইকিং করার কারণে সোলায়মান খান নামে এক প্রবাসীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোলায়মান খান অভিযোগ করেছেন, তিনি কয়েক দিন আগে স্থানীয়দের মধ্যে মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য মাইকিং করেন এবং ফেসবুক লাইভে মাদক বিক্রির স্থানগুলোতে গিয়ে সতর্ক করেন। এর পর থেকেই একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিল।

তিনি জানান, মঙ্গলবার রাতে পানি খাওয়ার জন্য বের হলে ৮-১০ জনের একটি দল তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আহতের ভাই রাকিব খান বলেন, মাদকবিরোধী কার্যক্রমের কারণে ভাইকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার প্রয়োজন রয়েছে।

এদিকে, মানিক মেম্বার হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি নিজেও মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম চালান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

গজারিয়া থানার ওসি (তদন্ত) সাব্বির হোসেন জানিয়েছেন, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

মাদকবিরোধী মাইকিংয়ের জেরে প্রবাসীকে কুপিয়ে জখম

আপলোড সময় : ০৬:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬