ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ আখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২১৯ Time View

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ হিসেবে আখ্যায়িত করেছেন। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তিনি এই মন্তব্য করেন।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে যুক্তিতর্কের সময় আমিনুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্যগুলো দায়িত্বজ্ঞানহীন ও হাস্যকর। তিনি আওয়ামী লীগ শাসনামলের কার্যক্রম তুলে ধরে অভিযোগ করেন যে, ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ নিজেদের প্রথম শ্রেণির নাগরিক মনে করতো এবং অন্যদের দ্বিতীয় শ্রেণির হিসেবে বিবেচনা করতো।

চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, ওবায়দুল কাদেরের উসকানিমূলক বক্তব্যের কারণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে। তিনি কক্সবাজারের টেকনাফের কাউন্সিলর একরাম হত্যার প্রসঙ্গও উল্লেখ করেন।

এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আমিনুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য রাজনৈতিক নেতাসুলভ নয় এবং তাকে টিকটকার হিসেবে অভিহিত করা হয়। তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের ফলে জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ মানুষ শহীদ হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

ওবায়দুল কাদেরকে ‘রাজনৈতিক জোকার’ আখ্যা দিলেন চিফ প্রসিকিউটর

আপলোড সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬