ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দেখায় প্রেম: আকর্ষণের পেছনে বৈজ্ঞানিক কারণ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

প্রথম দেখায় প্রেমের অনুভূতি রোমান্টিক গল্প বা সিনেমায় পরিচিত হলেও, বাস্তব জীবনেও এটি ঘটে। বিজ্ঞানীরা বলছেন, কাউকে প্রথম দেখার কয়েক মুহূর্তের মধ্যেই তার প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। এই অনুভূতির পেছনে আবেগের পাশাপাশি মস্তিষ্কের জটিল কিছু প্রক্রিয়াও কাজ করে।

ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়েছে, রোমান্টিক প্রেম নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে। গবেষকরা জানিয়েছেন, প্রেমের শুরুতে মস্তিষ্ক ও শরীরে দ্রুত কিছু পরিবর্তন ঘটে। বিশেষ করে ডোপামিন ও অ্যাড্রেনালিনের মতো রাসায়নিকের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মিসৌরি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী স্যান্ড্রা ল্যাংসলাগ বলেন, প্রথম দেখায় প্রেম একটি আবেগী ঘটনা। এই সময় শরীরের সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে, ফলে হৃদস্পন্দন বেড়ে যায় এবং শরীরে অদ্ভুত অনুভূতি তৈরি হয়।

গবেষণায় দেখা গেছে, মাত্র সাত সেকেন্ডেরও কম সময়ে আমরা অন্য একজন মানুষ সম্পর্কে ধারণা তৈরি করতে পারি। তবে এটি একটি প্রাথমিক ধারণা, যা পরে বদলে যেতে পারে। প্রথম দেখায় আকর্ষণ তৈরি হওয়ার পেছনে কেবল সৌন্দর্য নয়, বরং মানুষের অভিব্যক্তি ও আচরণও গুরুত্বপূর্ণ।

মনোবিজ্ঞানীরা মনে করেন, প্রথম দেখায় আকর্ষণ তৈরি হওয়া সম্পর্কের সম্ভাব্য সূচনা হতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া ও মূল্যবোধের মিল। তাই প্রথম দেখায় আকর্ষণ মানুষকে কাছে আনতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা তৈরি হতে সময় লাগে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মল্লিকা শেরাওয়াতের দাবি, টম ক্রুজ তার প্রতি আকৃষ্ট

প্রথম দেখায় প্রেম: আকর্ষণের পেছনে বৈজ্ঞানিক কারণ

আপলোড সময় : ০২:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬