বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার মৃত্যুবরণ করেছেন।
বুধবার (১২ আগস্ট) রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর সংবাদে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ শোকবার্তায় উল্লেখ করেন, ‘রঞ্জন কর্মকার সারাজীবন দেশের অসাম্প্রদায়িক চেতনা রক্ষা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার এই প্রস্থান দেশের প্রগতিশীল আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
অনলাইন ডেক্স 
























