ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেপ খেলার বিরুদ্ধে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, ফুটবলারদের সতর্ক করার পরিকল্পনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

জাতীয় দলের ফুটবলাররা অবসর সময়ে জেলা ও স্থানীয় টুর্নামেন্টে 'খেপ' খেলছেন, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (১০ আগস্ট) এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, 'সরকার থেকে প্রতি মাসে ফুটবলাররা এক লাখ টাকা পাচ্ছে। এরপরও কেন খেপ খেলতে হবে সেটা আমার কাছে প্রশ্ন।' তিনি উল্লেখ করেন, টাঙ্গাইল ও অন্য একটি জেলায় জাতীয় ফুটবলারদের খেলা দেখতে গিয়েছিলেন।

অফ সিজনে স্থানীয় টুর্নামেন্টে খেলা বাংলাদেশের ফুটবলারদের জন্য একটি পুরনো অভ্যাস। যদিও ক্লাব ও সরকারের অর্থ সহায়তা রয়েছে, ফুটবলাররা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারছেন না। খেপ খেলার ফলে ইনজুরি ঝুঁকিও থাকে।

মন্ত্রী আরও জানান, 'বাফুফে সভাপতির সঙ্গে এই বিষয়ে আলোচনা করবো। প্রথমে সতর্ক করা হবে। এরপরও যদি কেউ খেপ খেলে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের শেয়ার জালিয়াতি মামলার তদন্ত প্রতিবেদন ২৭ অক্টোবর

খেপ খেলার বিরুদ্ধে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, ফুটবলারদের সতর্ক করার পরিকল্পনা

আপলোড সময় : ০১:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬