ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

নিহতদের মধ্যে একজন হলেন মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং অন্যজন নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।

রাজবাড়ি রেলওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়ে জানান, মঙ্গলবার (১১ আগস্ট) খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়। স্টেশন মাস্টার জানিয়েছেন, ট্রেনটি আধাঘণ্টা বিলম্ব ছিল। ঘটনাস্থলে মশার কয়েল পাওয়া গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরমের কারণে নিহত দুই যুবক রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েছিল। মরদেহ শনাক্ত করা হয়েছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রথম দেখায় প্রেম: আকর্ষণের পেছনে বৈজ্ঞানিক কারণ

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

আপলোড সময় : ১২:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬