ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

বরিশাল আদালত চত্বরে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি আদালত চত্বরে প্রবেশের প্রধান ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের পর আদালত চত্বরে বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং আলামত সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করেন।

ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না জানান, অগণতান্ত্রিক কোনো শক্তি এ নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, সিআইডির একটি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

মল্লিকা শেরাওয়াতের দাবি, টম ক্রুজ তার প্রতি আকৃষ্ট

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে

আপলোড সময় : ০১:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬