ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

খুলনার রূপসায় ফখরুল শেখ (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকায় রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত ফখরুল শেখ রূপসা উপজেলার নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই এবং রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা ছিলেন। স্থানীয়রা জানান, ফখরুলের ভাই ফরহাদ ও শরিফুল রূপসা ব্রিকস ইটভাটা পরিচালনা করেন।

মঙ্গলবার রাতে ভাটায় অবস্থানকালে রাত ১২টা ৫৫ মিনিটের দিকে অফিস কক্ষের পাশে একদল অস্ত্রধারী ফখরুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার ঘাড়ে একটি এবং ডান চোয়ালের নিচ দিয়ে মাথায় আরেকটি গুলি লাগে।

গুলির শব্দ পেয়ে তার ভাই ফরহাদসহ পরিবারের অন্য সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ফখরুলকে উদ্ধার করেন। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ফরহাদ শেখ বলেন, ফখরুল যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় ফরহাদ শেখ বাদী হয়ে রূপসা থানায় মামলা করেছেন। তবে কারা এবং কী কারণে ফখরুলকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক

খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা

আপলোড সময় : ১২:২০:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬