ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশে কেউ ‘আদিবাসী’ নয়, সবাই ‘অধিবাসী’

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের ভূখণ্ডে বসবাসকারী সকলের মূল পরিচয় ‘বাংলাদেশি’। তিনি মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে চিটাগং হিল ট্র্যাক্টস রিসার্চ ফাউন্ডেশনের আয়োজিত গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, বাংলাদেশে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী নেই এবং দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা সমানভাবে সুরক্ষিত। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল অনুযায়ী দেশের সকল রাজনৈতিক দল সম্মত হয়েছে যে, বাংলাদেশের ভূখণ্ডের সকল মানুষের পরিচয় হবে ‘বাংলাদেশি’ যা দেশের সার্বভৌমত্ব রক্ষার মূল ভিত্তি।

অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ রাষ্ট্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, উপজাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা ও সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্ত্রী আরও জানান, ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর জাতিসংঘের ‘ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অব ইনডিজিনাস পিপলস’ সনদের ক্ষেত্রে বাংলাদেশ শুরু থেকেই স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে এবং এই আন্তর্জাতিক ডিক্লারেশন বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

গোলটেবিল আলোচনায় অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সাহসী আন্দোলনের মাধ্যমে নতুন সময়ের সূচনা: অধ্যাপক সামিনা লুৎফা

স্বরাষ্ট্রমন্ত্রী: বাংলাদেশে কেউ ‘আদিবাসী’ নয়, সবাই ‘অধিবাসী’

আপলোড সময় : ০৯:১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬