ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি বিরোধের জেরে মায়ের লাশ দাফনে বাধা, রাতভর অপেক্ষা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ২০০ Time View

গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের কারণে এক মায়ের লাশ দাফনের জায়গা না পাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মৃত্যুর পর থেকে বারান্দায় লাশ রেখে দুই সন্তান ও স্বজনরা রাতভর অপেক্ষা করেছেন। স্থানীয় মাতব্বর, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে দফায় দফায় সালিশ হলেও কোনো সমাধান আসেনি।

মারা যাওয়া শ্রী মেনোকা (৬০) মান্দাই ধর্মাবলম্বী। তিনি আক্তাপাড়া গ্রামের গোপালের স্ত্রী। গোপাল দীর্ঘ কয়েক দশক ধরে আক্তাপাড়া গ্রামে এক শতাংশ জমি কিনে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করে আসছেন। প্রায় এক বছর আগে প্রতিবেশী ছফর উদ্দিনের কাছ থেকে আরও এক শতাংশ জমি কেনেন। তবে মিউটেশন জটিলতার কারণে জমিটি রেজিস্ট্রি করতে পারেননি।

মেনোকার স্বজনদের অভিযোগ, ছফর উদ্দিন ওই জমি বিক্রির বিষয়টি অস্বীকার করছেন, যার কারণে মেনোকার লাশ দাফনের জন্য জায়গা পাওয়া যাচ্ছে না।

মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বলেন, ‘ছফর উদ্দিনকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কারও কথা মানছেন না। এ কারণে মরদেহ দাফন করা সম্ভব হয়নি।’

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছে, কিন্তু কোনো সমাধান আসেনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রথম দেখায় প্রেম: আকর্ষণের পেছনে বৈজ্ঞানিক কারণ

জমি বিরোধের জেরে মায়ের লাশ দাফনে বাধা, রাতভর অপেক্ষা

আপলোড সময় : ১২:৩৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬