ঢাকা ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৩ Time View

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় আতিকুল ইসলাম নামে স্থানীয় এক যুব জামায়াত নেতাকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) উপজেলার পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আতিকুল ইসলাম সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি এবং ওই গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী বুধবার তার শ্বশুরবাড়িতে যান। গভীর রাতে আতিক ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। এ সময় গৃহবধূর শ্বশুর টের পেয়ে চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদের আটক করেন। পরে আতিকের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যান। গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার বলেন, জামায়াত নেতা আতিক কিছুদিন আগে তার পুত্রবধূর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুল ইসলামের মোবাইলে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার জানান, আতিক জামায়াতের সদস্য, তবে তার পদ সম্পর্কে তিনি নিশ্চিত নন।

বাউফল থানার ভারপ্রাপ্ত ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠান। তবে পুলিশ যাওয়ার আগেই বিষয়টি দফারফা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে তালা দিল ছাত্রদল

পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক

আপলোড সময় : ০৫:১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬