ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৫ Time View

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল কারাগারে ফেরার পথে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে নিজেকে ইসলামি আদর্শে গড়ে তোলার ইচ্ছার কথাও জানিয়েছেন।

বুধবার (১২ আগস্ট) বিকেলে গাজীপুর জেলা গারদখানা থেকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় হাতকড়া পরা অবস্থায় পুলিশের পাহারায় থাকা মামুন মণ্ডল উপস্থিত লোকজনের সামনে বক্তব্য দেন। তার ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে তিনি বলেন, "আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। আজ থেকে আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে আমি অব্যাহতি নিয়েছি। আমি আর কোনোদিন আওয়ামী লীগ করব না। আমি ইসলামিকভাবে নিজেকে গড়ে তুলতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।"

এর আগে বুধবার সকালে মামুন মণ্ডলকে আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাকে গাজীপুর জেলা গারদখানা থেকে আবার কারাগারে নেওয়া হচ্ছিল।

জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি ঢাকার উত্তরার রূপায়ণ সিটি এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত হত্যা মামলা অন্তর্ভুক্ত।

ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মামুন মণ্ডল। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে পরপর দুইবার কাউন্সিলর নির্বাচিত হন এবং আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালীর বাউফলে গৃহবধূর ঘরে যুব জামায়াত নেতা আটক

গাজীপুরের আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন

আপলোড সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬