রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকটের চিত্র স্পষ্ট দেখা গেছে। সিএনজিচালিত যানবাহন মালিক ও চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই ভোর থেকে অপেক্ষা করে ২০ থেকে ৫০ টাকার গ্যাস পাচ্ছেন।
বেশিরভাগ স্টেশনে 'গ্যাস নেই' সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্যাস সংকটের কারণে অনেকেই গাড়িতে জ্বালানি নিচ্ছেন।
এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। অনেক স্থানে চুলা জ্বললেও রান্না করা সম্ভব হচ্ছে না এবং কোথাও কোথাও গ্যাস একেবারে মিলছে না বলে অভিযোগ করেছেন বাসিন্দারা।
অনলাইন ডেক্স 




















