ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো দাতিনা ভোল মাছ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ২০৪ Time View

বাগেরহাটে বঙ্গোপসাগরে ধরা পড়া সাড়ে ২২ কেজি ওজনের ‘দাতিনা ভোল’ মাছ ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাগেরহাট কেবি বাজার মৎস্য অবতরণ কেন্দ্রে উন্মুক্ত নিলাম পদ্ধতিতে মাছটি বিক্রি হয়। প্রতি মন মাছের দাম ছিল ৬ লাখ ৯৪ হাজার টাকা, যা প্রতি কেজিতে ১৫ হাজার ৭৭৭ টাকায় দাঁড়ায়।

মাছটি ধরা পড়ে গত ১১ আগস্ট বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের ইলিয়াছ হোসেনের মাছ ধরা ট্রলারে। ট্রলারের মালিক ইলিয়াছ হোসেন জানান, সাগরের খারাপ আবহাওয়ার কারণে ইলিশ মাছ ধরা পড়ছে না। তাই শেষ মুহূর্তে জাল ফেলার সময় দাতিনা ভোল মাছটি ধরা পড়ে। তিনি মাছটির দাম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

ক্রেতা হারুন মীর বলেন, তিনি মাছটি ৩ লাখ ৫৫ হাজার টাকায় কিনেছেন এবং আশা করছেন, মাছটি বিক্রির পর ৫০ হাজার টাকা লাভ করবেন। তিনি জানান, মাছটি বরফ দিয়ে বড় মোকামে পাঠানো হবে।

উপকূলীয় মৎস্য সমবায় সমিতির সভাপতি ইদ্রিস আলী জানান, কিছু অসাধু ব্যবসায়ী ছোট জাল ব্যবহার করে মাছ ধরার কারণে ছোট মাছ ধরা পড়ছে। তিনি বলেন, দীর্ঘ সময় পর সাড়ে ২২ কেজির দাতিনা ভোল মাছ ধরা পড়ায় তারা আনন্দিত।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মাছের পটকার চাহিদা রয়েছে। মাছটির বিক্রি স্থানীয় জেলেদের জন্য আনন্দের খবর, কারণ মাঝে মাঝে এমন বিরল মাছ তাদের ভাগ্য বদলে দেয়। দাতিনা ভোল মাছ আন্তর্জাতিক বাজারে চিকিৎসা ও প্রসাধনী তৈরিতে ব্যবহৃত হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদে নতুন মুখ আসবে

বাগেরহাটে সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি হলো দাতিনা ভোল মাছ

আপলোড সময় : ০২:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬