ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে যুবকের আত্মহত্যার ঘটনা, চুরির অভিযোগের প্রেক্ষাপট

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২২৩ Time View

খাগড়াছড়ির রামগড়ে চুরির অভিযোগের কারণে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ আগস্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারী পাড়ার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে প্রতিবেশীর একটি মাটির ব্যাংক চুরি হয়। এ ঘটনায় রোববার রাতে সাগরকে চোর আখ্যা দিয়ে অভিযুক্ত করা হয়, যা তার পরিবারে চরম মানসিক চাপ সৃষ্টি করে।

নিহতের বাবা আমীর হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সাগরের সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেন। পরে ভেতরে সাগরের নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। পরিবারের ধারণা, ফাঁস দেওয়া গামছাটি পুরোনো হওয়ায় তা ছিঁড়ে লাশটি খাটের ওপর পড়ে যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে যুবকের আত্মহত্যার ঘটনা, চুরির অভিযোগের প্রেক্ষাপট

আপলোড সময় : ০২:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬