ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:১০:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২৩৭ Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বড়াইল ইউনিয়ন সভাপতি।

রবিবার (৯ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এএসআই নাঈম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার নিজ গ্রাম বড়াইল থেকে গ্রেপ্তার করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাকির হোসেনের বিরুদ্ধে জেলা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামি।

জেলা সদরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি

নবীনগরে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপলোড সময় : ১১:১০:১২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬