ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ড নিয়োগে বিএনপির বিক্ষোভ, পক্ষপাতের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৮:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২২০ Time View

রাজশাহীর গোদাগাড়ীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।

আজ রোববার বিকেল ৪টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখানে বিএনপির নেতারা ইউএনওর সঙ্গে সাক্ষাৎ করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে কর্মী নিয়োগ নিয়ে তাদের অভিযোগ ও দাবির কথা জানান।

সমাবেশে গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বেলাল উদ্দিন বুশ, উপজেলা ছাত্রদলের সভাপতি বেদার উদ্দিন বিদ্যুৎসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মাহাবুবুর রহমান বিপ্লব বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ইমামদের বেতনের বিষয়টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ ছিল। তিনি অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রশাসনের একটি অংশে অনিয়ম ও রাজনৈতিক পক্ষপাতের আশঙ্কা রয়েছে।

বিপ্লব দাবি করেন, বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য উপকারভোগীদের তথ্য সংগ্রহের জন্য যোগ্য, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনার পরিবর্তে যোগ্যতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড নিয়োগে বিএনপির বিক্ষোভ, পক্ষপাতের অভিযোগ

আপলোড সময় : ০৮:০০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬