প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার কৃতি সন্তান আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এ প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবুল খায়েরের চাকরি ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে বর্তমান মহাপরিচালক ড. আহমেদ উল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের নিয়োগের খবর সিরাজগঞ্জ জেলায় আনন্দের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং এ নিয়োগকে গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করছেন।
প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আবুল খায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তার মহাপরিচালক পদে নিয়োগে উল্লাপাড়া ও সিরাজগঞ্জ জেলার মানুষ গর্বিত বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে যুগ্মসচিব মো. হুসাইন শওকতকে বদলি করে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উপ-রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মুহাম্মদ আশরাফ হোসেনকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য পদে বদলি করা হয়েছে।
অনলাইন ডেক্স 

























