ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধা যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৬:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২০২ Time View

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সোমবার (১০ আগস্ট) গাইবান্ধা যাচ্ছেন। তিনি গাইবান্ধার সাঘাটায় গত ২১ জুন সংঘটিত হামলায় নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রোববার (০৯ আগস্ট) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাক্ষাৎ ও মতবিনিময়ের পর হত্যাকারীদের বিচার দাবি এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাঘাটা উপজেলার বোনারপাড়া- কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জনসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং গাইবান্ধা জেলা আমির আবদুল করিম এমপি।

এছাড়া, জনসমাবেশে সভাপতিত্ব করবেন গাইবান্ধা ৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়ারেছ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় পদ্মা সেতুর ফিজিবিলিটি স্টাডি রিচেক করছে সরকার: সেতুমন্ত্রী

গাইবান্ধা যাচ্ছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ০৬:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬