ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় মৃত্যু বেড়ে ১২৫ জনে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২২৮ Time View

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরো দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ১৮ বছরের এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৭১ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে রয়েছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৮ মাস বয়সী আয়ান আহমদ, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ বছর ৪ মাস বয়সী মো. এহসানুল এবং হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বর্ণা রাণী দাস।

স্বাস্থ্য অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮২৭ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ২৭১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

সিলেটে হাম ও নিউমোনিয়ায় মৃত্যু বেড়ে ১২৫ জনে

আপলোড সময় : ০২:২৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬