ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীর গেইটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ২২৭ Time View

রাজধানীর জাহাঙ্গীর গেইট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ওসি ক্যাশৈন্যু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি এবং মরদেহ শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক গাড়ি ও চালক আটক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেইট ধরে মোড় ঘোরার সময় কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল চালককে চাপা দেয়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। দুর্ঘটনার পর কয়েকজন মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যানটি আটকে রাখেন এবং চালককে মারধর করেন।

তেজগাঁ ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা জানান, মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যাওয়ার পর চালক সেটিকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি। নিহতের পরিচয় উদঘাটনের জন্য থানা পুলিশকে ডাকা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে : তথ্য প্রতিমন্ত্রী

জাহাঙ্গীর গেইটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড সময় : ১২:৪০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬