ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী র‍্যালিতে সীতাকুণ্ডে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১১:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২০১ Time View

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় মাদকবিরোধী র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা সমাজের উন্নয়নে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্যের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কাজী খাইরুল আলম এবং সঞ্চালনা করেন আলাউদ্দিন। পলোয়ান পাড়া হাজি আলী আকবর সদাগর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম স্থানীয়দের মাদক ও অপরাধ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

ওসি মহিনুল ইসলাম বলেন, মাদক একটি ভয়াবহ অভিশাপ এবং তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও জানান, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা না করলে সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করা সম্ভব নয়।

তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান, এলাকা থেকে মাদক বিক্রি, সেবন ও কারবারের তথ্য দ্রুত পুলিশকে জানাতে। প্রতিবাদ সভার আগে মাদকবিরোধী বিশাল র‍্যালি পুরো ৯ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজী এনামুল বারী, সাংবাদিক এম. জামশেদ আলম, সাংবাদিক এস. এম. ইকবাল হোসাইন, মো. দেলোয়ার হোসেন, মো. সিরাজুল ইসলাম ও মো. ইদ্রিস মিয়া।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

লটারির প্রথম পুরস্কারের নম্বর মিলেছে হানিফ মিয়ার টিকিটে

মাদকবিরোধী র‍্যালিতে সীতাকুণ্ডে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপলোড সময় : ১১:০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬