ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ১২ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২১৯ Time View

ভোলায় মাদকবিরোধী অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। শনিবার (৮ আগস্ট) বিকেলে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার সোনাডুগী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক হওয়া মাদক কারবারির নাম আবুল কালাম আজাদ মাঝি, তিনি পটুয়াখালী বানঘাটা গ্রামের মোঃ হাশেম মাঝির ছেলে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪টার দিকে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশার সোনাডুগী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড বেইজ ভোলার একটি দল। এ সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির ফলে মাইক্রোবাস থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী

ভোলায় ১২ লাখ টাকার গাঁজাসহ মাদক কারবারি আটক

আপলোড সময় : ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬