ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পুলিশের হেফাজত থেকে পালালেন আসামি মোহাম্মদ সাঈদার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ২০০ Time View

ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হেফাজত থেকে এক ওয়ারেন্টভুক্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, পালিয়ে যাওয়া আসামির নাম মোহাম্মদ সাঈদার (৩২)। তিনি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার শামসুল হকের সন্তান। গত ৬ আগস্ট বিকালে ঢাকার টঙ্গী এলাকা থেকে র‍্যাব-১ তাকে একটি ওয়ারেন্ট মামলায় আটক করে। পরে তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

পুলিশের কাছে হস্তান্তরের পর আসামি আটোয়ারী থানায় নিয়ে যাওয়ার পথে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই আসামি হঠাৎ দৌড়ে পালিয়ে যান, যা উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ঢাকা থেকে আটোয়ারী থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে থামলে আসামি পালিয়ে যায়। তিনি জানান, আটোয়ারী থানা পুলিশের সঙ্গে তারা আসামিকে গ্রেপ্তারের জন্য কাজ করছেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আলিয়া মাদরাসায় প্রবেশের রাস্তায় পুলিশের ব্যারিকেড

ঠাকুরগাঁওয়ে পুলিশের হেফাজত থেকে পালালেন আসামি মোহাম্মদ সাঈদার

আপলোড সময় : ১২:০১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬