বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জামায়াত-এনসিপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। তিনি শুক্রবার (৭ আগস্ট) নরসিংদী জেলা বিএনপির আয়োজিত একটি আলোচনা সভায় এ কথা বলেন।
খোকন দাবি করেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি বা দলের নয়, বরং এটি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফল। তিনি বলেন, জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির বিরুদ্ধে অশ্লীল ভাষায় বিষোদগার করছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাষ্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং শহীদদের পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনলাইন ডেক্স 
























