ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় বগুড়া ও সিলেটে ১৫ জনের মৃত্যু, আহত ৩০

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২২২ Time View

শুক্রবার (৭ আগস্ট) সকালে বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হন। এ দুর্ঘটনা ঘটে সকাল ৭টা থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে কাশিকাপন এলাকায়। পুলিশ জানায়, ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল এবং বেঙ্গল স্লিপার কোচ সিলেটের দিকে আসছিল। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়, যেখানে ঘটনাস্থলেই সাত যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা তিন বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটজনে।

অন্যদিকে, বগুড়ার এরুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হন। এই দুর্ঘটনা ঘটে ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের সিল্কিবান্ধা এলাকায়। পুলিশ জানায়, বাসটি প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয় এবং পরে শ্রমিকদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় বগুড়া ও সিলেটে ১৫ জনের মৃত্যু, আহত ৩০

আপলোড সময় : ০১:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬