ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলায় নিহত ৭, আহত ১৫

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ২২৬ Time View

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার দেবসিরিন ননথাবুরি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারী শিক্ষার্থী পরে আত্মহত্যা করলে মোট নিহতের সংখ্যা সাতজন হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বন্দুকধারী ব্যক্তি বেগুনি রঙের শারীরিক শিক্ষার পোশাক পরিহিত ছিল এবং স্কুলের চত্বরে এলোপাতাড়ি গুলি চালায়। নিহতদের মধ্যে তিনজন শিক্ষক এবং তিনজন শিক্ষার্থী রয়েছে। আহত ১৫ জনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলাকারী নবম শ্রেণির এক শিক্ষার্থী ছিল, যে পরে তিন তলার একটি ভবনে আত্মগোপন করে। পুলিশ জানায়, তাকে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং চত্বরটি ঘিরে ফেলে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে লাইভ প্রচার বন্ধ রাখতে ও এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পুরো ঘটনার কারণ জানার চেষ্টা করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

থাইল্যান্ডের স্কুলে বন্দুক হামলায় নিহত ৭, আহত ১৫

আপলোড সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬